আজ রোববার সংসদের বৈঠকে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের বাতিল নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
এর আগে, বিকেল সাড়ে ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। সংসদের বৈঠকে যেসব নোটিশ গ্রহণ করা হয় না, তার ওপরে দুই মিনিট করে আলোচনার সুযোগ দেন স্পিকার।
‘কুমিল্লা দক্ষিণ স্টেডিয়ামের জমি রেকর্ডে ইচ্ছামাফিক গাফলতি, ক্রীড়াসামগ্রী আত্মসাৎ, বরাদ্দকৃত অর্থ লুট’ শিরোনামে এই নোটিশের আলোচনায় অংশ নিয়ে মনিরুল হক চৌধুরী বলেন, ২০০৪ সালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সৃষ্টি হওয়ার পরে স্টেডিয়াম তৈরির উদ্যোগ নেওয়া হয়।
তিনি বলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নামে ওই স্টেডিয়ামের নামকরণ করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন চেষ্টা পরে শোনা গেল, স্টেডিয়াম উধাও হয়ে গেছে, টাকা লুটপাট হয়ে গেছে। সরকার বলে, স্টেডিয়াম ওখানে আছে। কিন্তু কুমিল্লা জেলায় এ নামে খুঁজে কোনো স্টেডিয়াম পাওয়া যায়নি।
বিএনপি দলীয় এই সদস্য বলেন, কুমিল্লা দক্ষিণ উপজেলার নামে কেনা জমি ও বরাদ্দকৃত সম্পত্তির ফাইলটি উধাও হয়ে গেছে। বিষয়টি তার ইজ্জতের ব্যাপার। দীর্ঘদিন ক্রীড়াঙ্গনে কাটিয়েছেন দাবি করে তিনি এই স্টেডিয়াম খোঁজার বিষয়ে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করে বলেন, এ স্টেডিয়াম কোথায়? তা উদ্ধার করে দেওয়ার জন্য প্রয়োজনীয়.. এসময় তার দুই মিনিট সময় শেষ হয়ে যাওয়ায় মাইক বন্ধ হয়ে যায়।