বুড়িচংয়ে জয়নাল চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

গত ৭ দিন ধরে কুমিল্লা বুড়িচং উপজেলা সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে খাবার রান্না করে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন। গতকাল বুড়িচং সদর ইউনিয়ন বুড়িচং ,আরাগ আনন্দপুর, পূর্ণমতি গ্রামের বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করেছেন। বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন বলেন গত ৭ দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি৷ প্রথমদিন পূর্ণমতি উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রের মানুষদের কথা চিন্তা করে জরুরি ভিত্তিতে রাতে খাবার রান্না করে গভীর রাতে খাবার নিয়ে গিয়েছিলাম । খাবারের সামগ্রী আয়োজন ও রান্নায় অনেক সময় লাগে । কারণ সব জায়গায় পানি উঠেছে। সাধ্যমত চেষ্টা করছি এই প্রতিকূল পরিবেশে বিভিন্ন আশ্রয়কেন্দ্র, বাড়িতে খাবার সামগ্রী পৌঁছে দিতে৷ আজকে সকালে বুড়িচং , আরাগ, পূর্ণমতি এম এ উচ্চ বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে খাবার পাঠিয়েছি৷ দুইদিন আগে হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে খাবার পাঠিয়েছিলাম।