পরিবেশের নানাবিধ দূষনের কারণে আমাদের সামগ্রিক জীবন যাত্রা আজ ব্যাহত হতে চলেছে। দেশের প্রতিটি এলাকায় পরিবেশ দূষন হচ্ছে। সবাই পরিবেশের সুরক্ষা চাইলেও কার্যকর কোন পদক্ষেপ কেউ নিচেছ না। শুধু সরকারের দিকে চেয়ে থাকলে হবে না। বেঁচে থাকতে হলে পরিবেশ আন্দোলনকে সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে। দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল বৃহস্পতিবার সকালে কুমিল্লা নগরীর নজরুল এভিনিউস্থ দৈনিক আমার শহর কার্যালয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা জেলা শাখা কর্তৃক আয়োজিত বিশ^ পরিবেশ দিবসের আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। বাপা কুমিল্লার সভাপতি ডা. মোসলেহ উদ্দিন আহমেদ সভায় সভাপতিত্ব করেন।
এ বছর বিশ^ পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, পরিবেশ দূষণ আর নয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুমের সঞ্চালনায় ও সাংগঠনিক সম্পাদক শাহাজাদা এমরানের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক,বাপা কুমিল্লার সহ সভাপতি অধ্যক্ষ সফিকুর রহমান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, বিশিষ্ট নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল, সাপ্তাহিক আমোদ সম্পাদক বাকীন রাব্বী, নাটাব কুমিল্লার সভাপতি ডা. গোলাম শাহজাহান,কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবীর মাসউদ, দৈনিক আমার শহরের সম্পাদক গাজিউল হক সোহাগ, কৃষক বন্ধু অধ্যাপক মতিন সৈকত, সাংস্কৃতিক সংগঠক অচিন্ত দাস টিটু, বিনয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাহবুব প্রমুখ।