জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা গেছে, বুধবার ১২ জনের করোনা পরীক্ষা করে জেলার বিভিন্ন ল্যাব। সেখানে দুজনের করোনা শনাক্ত হয়।
এর আগে গত ১০ জুন করোনা শনাক্ত হয় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বঙ্গপুসকুনির আব্দুল মতিন (৭০), ১২ জুন কুমিল্লা সিটি করপোরেশনের উজিরদিঘির পাড় এলাকার সানজিদা আক্তার (৩০), বুড়িচং উপজেলার হেলাল আহমেদ (৩৮) ও আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার ইবনে জুবায়েরের (৩৯) ভাইরাসটি শনাক্ত হয়েছে।
