সাবেক সিইসি নুরুল হুদার প্রসঙ্গ টেনে ডিএমপি কমিশনার বলেন, উত্তরায় সাবেক সিইসি নূরুল হুদাকে ঘিরে জনতার রোষে পড়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা মামলাও নিয়েছি। এর আগেও অনেক ঘটনায় আমরা ছিনতাই ও ডাকাতির মামলা করেছি। এমনকি পুলিশের অবহেলার কারণে কিছু কর্মকর্তাকেও সাসপেন্ড ও শাস্তির আওতায় আনা হয়েছে।