বিএনপি ধরে নিয়েছে তারাই ক্ষমতায় যাবে আর ক্ষমতায় গিয়ে আগের মতো অপকর্ম করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ তাহের।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে রাজধানীর পল্টনে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ডা. সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেন, ‘আগামী নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে, তারাই নির্বাচিত হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে, না হলে দেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে, যা জনগণ মেনে নেবে না।
অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন, শহীদ পরিবারের সঙ্গে কথা না বলে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া এই সরকারের উচিত হবে না। রাজনৈতিক নেতারা শুধু নির্বাচনের জন্য কথা বলছেন; কিন্তু বিচার ও কাঠামোগত সংস্কারের বিষয়ে নীরব।