কাল থেকে চালু হচ্ছে কুবি’র কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া 

কুবি প্রতিনিধি।।
প্রকাশ: ৯ মাস আগে

 

সংস্কার কাজে দীর্ঘদিন বন্ধ থাকার পর কুমিল্লা আগামীকাল থেকে চালু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া। ০৯ জুলাই (বুধবার) সকাল থেকে এটি চালু থাকবে।

 

মঙ্গলবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত তারিখে সকাল থেকেই ক্যাফেটেরিয়া কার্যক্রম শুরু হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও ব্যক্তিবর্গের নিকট প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহবুব বলেন, ‘আগামীকাল আমরা ভিজিটে যাবো। আগামীকাল থেকে শিক্ষার্থীরা সকাল, সন্ধ্যা, দুপুর, রাতে ক্যাফেটেরিয়াতে খাবার গ্রহণ করতে পারবে। আমরা চাই শিক্ষার্থীরা শৃঙ্খলভাবে আনন্দ মুখর পরিবেশে খাবার গ্রহণ করুক। ক্যাফেটেরিয়ার পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীদের প্রতি আমাদের আহ্বান থাকবে।’

 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ক্যাফেটেরিয়া বন্ধ থাকায় শিক্ষার্থীদের ভোগান্তি ছিল চরমে। প্রশাসনের এই উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে ধারণা করা হচ্ছে।