হত্যা চাঁদাবাজি দখলদারত্বের বিরুদ্ধে কুমিল্লায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

সোহাইবুল ইসলাম সোহাগ।।
প্রকাশ: ১ বছর আগে

ঢাকায় ভাঙ্গারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে নৃশংস ভাবে হত্যা এবং দেশজুড়ে চাঁদাবাজি, খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকাল ৬ টায় নগরীর টাউনহল থেকে শুরু করে মূল সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বলেন, দেশে এমন নৃশংস ঘটনা কখনোই কাম্য নয়। হত্যাকরীর শুধু হত্যা করে ক্ষান্ত হয়নি, লাশের ওপর বর্বর নিত্য করেছে এটা আইয়ামে জাহেলিয়াতের চিত্র। তাই সন্ত্রাসী চাঁদাবাজ দখলদারিত্ব, সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দাও গুঁড়িয়ে দিতে হবে। একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা নৈরাজ্য, চাঁদাবাজিসহ ভয়ানক ঘটনা ঘটাচ্ছে। এসবের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।