চাঁদপুরে বিচারপ্রার্থী জনগণের বিশ্রামের জন্য ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন

মিজান লিটন, চাঁদপুর।।
প্রকাশ: ৮ মাস আগে

চাঁদপুর জেলার ৮ উপজেলা থেকে নিয়মিত বহু বিচারপ্রার্থী মানুষ জেলা আদালতে আসেন। এসব লোকদের বিশ্রামের জন্য ‘ন্যায়কুঞ্জ’ নামে ঘরের উদ্বোধন করা  হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ফিতা কেটে এটির উদ্বোধন করেন চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ বেগম সামচ্ছুন্নাহার। এ সময় আইনজীবীসহ অন্যান্যরা  উপস্থিত ছিলেন।