ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাজ করছে যুব রেড ক্রিসেন্ট কুমিল্লা জেলা

কাজী আসফিন।।
প্রকাশ: ৬ মাস আগে

বাংলাদেশে এডিস মশা বর্তমানে একটি প্রধান জনস্বাস্থ্য উদ্বেগের কারণ, যা ডেঙ্গু রোগের বাহক। কুমিল্লা জেলায় এডিস মশার উপদ্রব এবং এর ফলে সৃষ্ট ডেঙ্গু পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে।

এই প্রেক্ষাপটে, যুব রেড ক্রিসেন্ট কুমিল্লা জেলা এডিস মশা চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে। যুব রেড ক্রিসেন্টের সদস্যরা কুমিল্লার বিভিন্ন উপজেলা আদর্শ সদর, সদর দক্ষিণ, লাকসাম, চান্দিনা, বরুড়া ব্রাহ্মণপাড়া এই ৬টি উপজেলার ২৫টি স্পটে সাধারণ মানুষকে ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন করে তুলছেন। মানুষের জীবন স্বাস্থ্য রক্ষা করাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য। সম্পূর্ন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একদল উদ্যোমী তরুণ জনগণকে এডিস মশা চিকুনগুনিয়া থেকে রক্ষা করতে নিজেদের ঝুঁকি আছে জেনেও প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।

এই বিষয়ে যুব রেড ক্রিসেন্ট , কুমিল্লা জেলার ভারপ্রাপ্ত যুব প্রধান ফয়সাল আহমেদ জানান, বর্তমান বাংলাদেশে এডিস মশার  প্রকোপ অনেক বেশি। আমাদের সকলের উচিত আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং এই এডিস মশা থেকে আমাদের সুরক্ষা করা।

যুব রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা  বিভিন্ন উপজেলার   জনবহুল  এলাকা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও তারা শিক্ষার্থীদেরকে ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন করে আসছে। গত ১৬ অক্টোবর বৃহস্পতিবার কুমিল্লা মডার্ণ স্কুলেও তারা শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক অনুষ্ঠান করেছে।

আর এই সচেতনতামূলক কাজের  মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে,জনসচেতনতা বৃদ্ধি করা,  পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা,

🔹 ডেঙ্গু চিকুনগুনিয়ার বিস্তার রোধে সম্মিলিত প্রচেষ্টা চালানো।

যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা ইউনিটের নেতৃবৃন্দ বলেন,এই ধরনের সচেতনতামূলক কাজ আমাদের সকলকে ডেঙ্গু থেকে সুরক্ষিত রাখতে পারে। আমরা বিশ্বাস করি, আমাদের চারপাশ পরিষ্কারপরিচ্ছন্ন রাখলে আমরা বিভিন্ন অসুখবিসুখ থেকে নিজেদের সুস্থ রাখতে পারব।

কুমিল্লায় ডেঙ্গু চিকুনগুনিয়ার বিস্তার রোধ-  এই প্রজেক্টটি বাস্তবায়নে যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা জেলা এবং ব্র্যাক যৌথভাবে কাজ করছে। এমন একটি জনহিতকর কাজে নিজেকে শামিল করতে পেরে সত্যিই আমরা  গর্বিত।

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিটের নির্বাহী সদস্য ও দৈনিক কুমিল্লার জমিন এর সম্পাদক শাহাজাদা এমরান বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিট বিশ্বাস করে ডেঙ্গু চিকুনগুনিয়ার বিস্তার থেকে জনগণকে রক্ষা করতে হলে জনসচেতনতার কোন বিকল্প নেই। এই দুটি রোগ যেন সমাজে বিস্তার না করতে পারে তাই এটা আমরা সামাজিক আন্দালনে পরিনত করতে চাই। ফলে আমাদের যুব ইউনিট বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের সাথে সংযুক্ত হয়ে এই কাজটি প্রতিনিয়ত করে যাচ্ছে। আমরা শুধু আশা নয় দৃঢ় ভাবে বিশ্বাস করতে চাই, জনসচেতনতার মধ্যে দিয়েই একদিন ডেঙ্গু চিকুনগুনিয়া আমাদের দেশে নির্মূল হবে কলেরার মতো।