সাতক্ষীরায় ভাড়া বাসা থেকে তরুণীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

 

সাতক্ষীরায় সদর উপজেলায় ভাড়া বাসা থেকে তাসলিমা আক্তার হিরা (১৯) নামে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে জেলা শহরের পলাশপোল এলাকার বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত তাসলিমা আক্তার হিরা যশোরের ঝিকরগাছা উপজেলার বাগআঁচড়া গ্রামের শাজাহান আলীর মেয়ে। তিনি সাতক্ষীরা শহরের একটি শোরুমে কাজ করতেন এবং এক মাস আগে শহরের পলাশপোল এলাকায় বাসায় ভাড়া উঠেছিলেন।