বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা ০৬ নির্বাচনী এলাকার কুমিল্লা মহানগরীর চকবাজারে মানুষের মাঝে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফার লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় আজ শনিবার সকালে ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা কাউন্সিল সদস্য ও সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
লিফলেট বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদ দল কেন্দ্রীয় বিএনপি’র সদস্য,কুমিল্লা জেলা ব্যবসায়িক সমিতির সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আহমেদ ,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক এডভোকেট আলী আক্কাস,কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আতাউর রহমান ছুটি, ভিপি নজরুল ইসলাম,মাহবুবুর রহমান দুলাল, আব্দুল জলিল,কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সদস্য আব্দুর রহমান,মনিরুল ইসলাম বাচ্চু,চকবাজার মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আলী আশরাফ,কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ,কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান,চকবাজার ব্যবসায়িক সমিতির নেতৃবৃন্দ,কুমিল্লা মহানগরী ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মামুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোবারক হোসেন,১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর আজমল হোসেন, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন চিশতী,১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মুজিবুর রহমান ফরহাদ হোসেন,সাধারণ সম্পাদক প্রফেসর হাবিব,১৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শামীম আহমেদ,সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বিপ্লব,কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী সহ বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বাজার জুড়ে লিফলেট বিতরণ, ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
এ সময় বিএনপি নেতা হাজী আমিন উর রশীদ ইয়াছিন বলেন, আপনারা এবার দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দিন। কথা দিচ্ছি আমরা আপনাদের শান্তি , শৃঙ্খলা ও নিরাপত্তা উপহার দিব ইনশাআল্লাহ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার প্রতীক হলো ধানের শীষ।