পবিত্র ঈদের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করতে শেষ মুহূর্তে  ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষেরা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন কর্মজীবী মানুষ।। শুক্রবার (২০ মার্চ) ভোর থেকে রেল, সড়ক ও নৌ-পথে বাড়ি ফিরছেন হাজার হাজার মানুষ। তবে গত কয়েক দিনের তুলনায় আজ যাত্রীদের চাপ কিছুটা কম দেখা গেছে। 

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, আগের দিনের তুলনায় যাত্রীচাপ কিছুটা কম। কিশোরগঞ্জগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেনের যাত্রী সবজি বিক্রেতা আতাউর রহমান জানান, তিনদিন আগে আনা সবজি গতকাল দুপুরেই বিক্রি শেষ হয়েছে। সবচেয়ে ভালো লাগছে ট্রেন অনেকটাই ফাঁকা। অন্য প্ল্যাটফর্মগুলোতেও যাত্রী উপস্থিতি কম। কোনো ভোগান্তি নেই।