নিহত হাবিবুর রহমান কুমিল্লার শিকারপুর যাত্রাপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় তার স্ত্রী ফারজানা আক্তার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা বলেন, চলন্ত অবস্থায় মোটরসাইকেলের পেছনের চাকায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে গেলে গাড়িটি মুহূর্তেই নিয়ন্ত্রণ হারায়। এতে আরোহী স্বামী ও স্ত্রী দুজনেই ছিটকে পড়লে ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু হয়। স্থানীয়রা ফারজানা আক্তারকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে বরুড়া থানার ওসি আজহার উদ্দিন বলেন, প্রবাসী মোটরসাইকেল চালানো অবস্থায় পেছনে থাকা স্ত্রীর বোরকা চাকার সঙ্গে আটকে যায়। এতে চালক ঘটনাস্থলেই মারা যায়। তবে তার স্ত্রী মুমূর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।