সাংবাদিক শুভ্রর অভিযোগ: সাইবার হামলা, নজরদারি ও প্রাণনাশের আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ ঘন্টা আগে

 

কুমিল্লা নগরীর সাংবাদিক ও মানবাধিকারকর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র অজ্ঞাতনামা একটি চক্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সাইবা*র হামলা, তথ্য চুরি, নজর*দারি, ভ*য়ভী*তি প্রদর্শন এবং ষড়*যন্ত্রমূলক কর্মকাণ্ডের অভি*যোগ এনে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি দাবি করেছেন, একটি সংঘ*বদ্ধ চক্র বিভিন্ন প্রযুক্তিগত উপায়ে তার ব্যক্তিগত ও পেশাগত তথ্য নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে এবং তাকে নানা ধরনের হয়রানি ও ক্ষ*তির মুখে ফেলছে।

 

শুক্রবার (১৯ জুন) দায়ের করা সাধারণ ডায়েরিতে সাংবাদিক শুভ্র উল্লেখ করেন, তার ব্যবহৃত দুটি জিমেইল অ্যাকাউন্ট ও একাধিক মোবাইল নম্বর দীর্ঘদিন ধরে ব্যক্তিগত, সাংবাদিকতা, মানবাধিকার এবং সামাজিক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে আসছে। এসব নম্বর বিভিন্ন যোগাযোগমাধ্যম ও সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত রয়েছে। তিনি অভিযোগ করেন, অজ্ঞাতনামা কিছু ব্যক্তি তার মোবাইল ডিভাইস ও অনলাইন অ্যাকাউন্টে অবৈধভাবে প্রবেশ করে তথ্য নিয়ন্ত্রণ, হ্যাকিং এবং ক্লোনিংয়ের মতো কর্মকাণ্ডে জড়িত রয়েছে।

 

জিডিতে তিনি আরও বলেন, অতীতে একাধিকবার তার মোবাইল ফোন হারিয়ে যায় এবং সেসব ডিভাইসে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, সংবাদ সংক্রান্ত তথ্য, ভিডিও, ছবি ও ব্যক্তিগত দলিলপত্র সংরক্ষিত ছিল। তার আ*শঙ্কা, হারিয়ে যাওয়া ডিভাইসগুলোর তথ্য অপ*ব্যবহার করে একটি চক্র তার বিরুদ্ধে অপ*প্রচার, বি*ভ্রান্তি ও ষড়য*ন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।

 

সাংবাদিক শুভ্র অভিযোগ করেন, এই চক্রটি বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন পরিচয়ে যোগাযোগ করে তাকে ভয়ভীতি প্রদর্শন করছে। গত ১৮ জুন বিকেলে কুমিল্লা আদালত এলাকার পূর্ব গেইটসংলগ্ন একটি হোটেলের সামনে মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি নিজেদের বিশেষ প্রশাসনিক সংস্থার সদস্য পরিচয় দিয়ে তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থানে সাইবার অপ*রাধের মাম*লা রয়েছে বলে দাবি করে। তারা তাকে দ্রুত যোগাযোগ করার জন্য চাপ সৃষ্টি করে এবং মোবাইল ফোনে কিছু আপত্তিকর ভিডিও ও বিভিন্ন সংবাদমাধ্যমের লোগো সংবলিত কনটেন্ট প্রদর্শন করে। এসব ঘটনার মাধ্যমে তাকে ফাঁ*দে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে তিনি আ*শঙ্কা প্রকাশ করেন।

 

ডায়েরিতে আরও উল্লেখ করা হয়, অতীতে তার বাসায় বিদ্যুৎ মিস্ত্রি পরিচয়ে প্রবেশের পর একটি ক্ষুদ্র গোপন স্পাই ক্যামেরা পাওয়া যায়, যা পরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছিল। এছাড়া তার বাসার পেছনের সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন। তার অভিযোগ, একটি চক্র পরিকল্পিতভাবে বাসায় অবৈধ কিছু রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করে তাকে এবং তার পরিবারকে হয়রানির চেষ্টা করতে পারে।

 

এছাড়া তিনি অভিযোগ করেন, তাদের পরিচালিত অনলাইন সংবাদমাধ্যম দৈনিক বাংলা নিউজ-এর ওয়েবসাইট ডোমেইন এবং সংশ্লিষ্ট ইমেইল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এর ফলে সংবাদ প্রকাশনা ও পেশাগত কার্যক্রমে নানা ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে।

 

জিডিতে সাংবাদিক শুভ্র বলেন, দীর্ঘদিন ধরে চলমান এসব ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। একই সঙ্গে তার সাংবাদিকতা, মানবাধিকার কার্যক্রম এবং চলমান মামলাসংক্রান্ত বিষয়গুলোতেও নেতিবাচক প্রভাব পড়ছে। ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা তদন্তের স্বার্থে রেকর্ডভুক্ত রাখার উদ্দেশ্যে তিনি সাধারণ ডায়েরি করেছেন বলে উল্লেখ করেন।

 

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্র।