বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

বলিউডের জনপ্রিয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গোয়ার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন নানা পাটেকর। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করেন। তবে কোনো সাড়া পাওয়া যায়নি। ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

সূত্র জানিয়েছে, নানা পাটেকরের ছেলে মালহার পাটেকর তখন পুনেতে ছিলেন। বাবার মৃত্যুর খবর পেয়ে তিনি গোয়ার উদ্দেশ্যে রওনা হন।

১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন নানা পাটেকর। দক্ষ অভিনয়, সংলাপ বলার দক্ষতা এবং জটিল ও প্রচলিত ধারার বাইরে থাকা চরিত্রে অভিনয়ের জন্য তিনি সুপরিচিত ছিলেন। তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

‘নটসম্রাট’, ‘ওয়াজুদ’, ‘পারিন্দা’, ‘আব তাক ছাপ্পান’ ও ‘যশবন্ত’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি।

১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় নানা পাটেকরের। ২০০০-এর দশকের শুরুতে ‘শক্তি: দ্য পাওয়ার’ (২০০২), ‘আব তাক ছাপ্পান’ (২০০৪), ‘অপহরণ’ (২০০৫) এবং ‘ট্যাক্সি নম্বর ৯২১১’ (২০০৬) সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসিত হন তিনি।

২০০৭ সালে মুক্তি পাওয়া কমেডি সিনেমা ‘ওয়েলকাম’-এ গ্যাংস্টার ‘উদয় শেঠি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান নানা পাটেকর। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘ওয়েলকাম ব্যাক’ সিনেমাতেও একই চরিত্রে অভিনয় করেন তিনি।

‘হাউসফুল ৫’ সিনেমাতেও পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন নানা পাটেকর।

২০১০ সালে মুক্তি পাওয়া রাজনৈতিক থ্রিলার ‘রাজনীতি’ সিনেমাতেও অভিনয় করেন তিনি। সিনেমাটিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কারের জন্য পঞ্চমবার মনোনয়ন পেয়েছিলেন তিনি।