oplus_4195330
নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে বেসরকারি আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় আইএফআইসি ব্যাংক পিএলসি, তিতাস উপজেলার বাতাকান্দি বাজার উপশাখায় এ আয়োজন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংক পিএলসি বাতাকান্দি বাজার উপশাখা অফিসার ইনচার্জ অপু মজুমদারের সভাপতিত্বে ও ট্রান্সজেকশান সার্ভিস অফিসার রবিউল আউয়াল সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান সরকার, তুহিন আহমেদ, মবিন সরকার, আতিকুজ্জামান, আবু সায়েম সরকার, নজরুল ইসলাম, রিপন মিয়া ও শাহআলীসহ গ্রাহকবৃন্দ।
ব্যাংকের তথ্য অনুযায়ী, সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে দেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ১৯৭৬ সালে আইএফআইসি ব্যাংকের যাত্রা শুরু হয়। ২০২৬ সালের ৮ অক্টোবর প্রতিষ্ঠানটি গৌরবময় পথচলার ৫০ বছর পূর্ণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ পাঁচ দশকের পথচলায় গ্রাহকদের অবিচল বিশ্বাসই ছিল ব্যাংকের সাফল্য ও অগ্রগতির অন্যতম প্রধান অনুপ্রেরণা। গ্রাহকদের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে তাদের পাশে থাকার প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে আইএফআইসি ব্যাংক।