কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা শুরু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ শচীন দেববর্মণের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা শুরু হয়েছে। গতকাল শুক্রবার নগরীর চর্থায় শিল্পীর পৈতৃক বাড়ি প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
এর আগে বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে শচীন মেলা-২০২৬ উপলক্ষে নগরীর ইউসুফ হাইস্কুল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শিল্পীর বাড়িতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাহিত্য ও সংগীতাঙ্গনে শচীন দেববর্মণের অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। প্রথম দিন অন্যতম আলোচক ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান।
র্যালিতে অংশগ্রহণ করেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আক্তার, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, ওয়াসা চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক শওকত আলী বকুল, বীর মুক্তিযোদ্ধা মাহবুব চৌধুরী, কুমিল্লা টাউন হলের সদস্যসচিব সাজ্জাদুল কবীর সাজ্জাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রথম দিন শচীন মেলায় আলোচক ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান, এড. গোলাম ফারুক,জাবেদ আহমেদ কিসলু,সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল ও শিশু বক্তা, ইত্তেহাদ আহমেদ নন্দিত। আজ শনিবার মেলার শেষ দিন। দুপুর ২টায় কুইজ প্রতিযোগিতার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে।