কুমিল্লায় জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির মহানগর কার্যকরী কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ ঘন্টা আগে

কুমিল্লায় সূফিজমে বিশ্বাসী অরাজনৈতিক ইসলামি যুব সংগঠন জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির মহানগর শাখার কার্যকরী কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার গোল্ডেন স্পুন কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুমিল্লার শাহপুর দরবার শরীফ প্রতিষ্ঠিত সংগঠনটির মহানগর শাখার নতুন কার্যকরী কমিটির সদস্যদের পরিচিতি ও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, শাহপুর দরবার শরীফের পীর আলহাজ্ব শেখ শাহসূফী সৈয়দ গোলাম মুহাম্মদ আবদুল কাদের কাওকাব আল-কাদেরী। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জিকরুল্লাহ ইসলামিয়া কমিটি কুমিল্লা মহানগরের সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ শরীফুল ইসলাম আল-কাদেরী।

 

অনুষ্ঠানে কার্যকরী কমিটির সম্পাদকীয় সদস্যদের শপথবাক্য পাঠ করান জিকরুল্লাহ ইসলামিয়া কমিটি কুমিল্লা মহানগরের সভাপতি আলহাজ্ব ডা. মুহাম্মদ দেলোয়ার হোসেন আল-কাদেরী। সংগঠনের দপ্তর সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

 

এ সময় আমন্ত্রিত অতিথিরা সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন। বক্তব্য দেন মাওলানা কাজী আল ইমরান, মাওলানা মুফতি আবু কাউসার, মাওলানা গাজী সোলাইমান আল-কাদেরী, মাওলানা ফজলুল করিম কাদেরী, মাওলানা গোলাম হাসান, মাওলানা মাহবুব রেজা কাদেরী, মাওলানা জিএম শাহজাহান বিপ্লবী, গোলাম হোসেন আল-কাদেরী, ওমর শরীফ রাসেল ও সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোবারক হোসেন।

 

এ ছাড়া অনুষ্ঠানে আলহাজ্ব মুহাম্মদ আতাউর রহমান আতা হুজুর, আলহাজ্ব মুহাম্মদ শহীদুল ইসলাম, মাস্টার মুহাম্মদ শহীদুল ইসলাম ও মুহাম্মদ কবির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের একপর্যায়ে দরুদ-কিয়াম শরিফ ও জিকির অনুষ্ঠিত হয়। পরে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান আল-কাদেরী। এতে বিভিন্ন খানকা শরীফের পরিচালক, সাংবাদিক, আলেম-ওলামা ও বিভিন্ন পেশার ব্যক্তিরা অংশ নেন।

 

অনুষ্ঠানে সংগঠনের কার্যকরী কমিটির পক্ষ থেকে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রধান অতিথি পীর সাহেবকে ঈদে মাওলিদুন্নবী (সা.)-এর নামফলক উপহার দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

এদিকে আগামী ১৯ ডিসেম্বর কুমিল্লার শাহপুর দরবার শরীফে হযরত নূরউদ্দিন আল-কাদেরী মারূপ বন্দীশাহ (রহ.)-এর ওরস শরীফ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।