মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পুরান বাউশিয়ায় অবস্থিত প্রভাতি কিন্ডারগার্টেনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয় এবং তাদের জীবনে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, প্রভাতি কিন্ডারগার্টেন এর উপদেষ্টা এস এম মোহাম্মদ গোলাম মোস্তফা, ম্যানেজিং কমিটির সদস্য, সাবেক সেনা সদস্য, মোহাম্মদ আলমগীর দেওয়ান, মুন্সগঞ্জ জেলা মানবাধিকারের সাধারণ সম্পাদক এসএম নাসির উদ্দিন, বাউশিয়া ইউনিয়ন মহিলা প্রশাসক সদস্য ও অত্র ইস্কুলের ম্যানেজিং কমিটির মহিলা সদস্য লাভলী আক্তার, ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ লিপসন,ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মোশারফ হোসেন, ম্যনেজিং কমিটির সদস্য মাসুদ আহমেদ সহ
শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।