যথাযোগ্য মর্যাদায় রেড ক্রিসেন্ট কুমিল্লা ইউনিটের স্বাধীনতা দিবস পালন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

আজ ২৬ মার্চ বৃহস্পতিবার সকালে শহিদ মিনারে রেড ক্রিসেন্ট সোসাইটি, কুমিল্লা ইউনিটের শ্রদ্ধা নিবেন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুমিল্লা ইউনিটের উদ্যোগে কুমিল্লা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুব রেডক্রস কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মধ্যে পুরস্কার দিচ্ছেন প্রধান অতিথি ইউনিটের  সেক্রেটারি জামিল আহমেদ খন্দকার।                                                                                                                                             ছবি : কুমিল্লার জমিন

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো: মোস্তাক মিয়া, সেক্রেটারি জামিল আহমেদ খন্দকার, ইউনিট এ্যাডহক কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাজাদা এমরান, মোহাম্মদ মাসউদ আলম, জনাব গোলাম ইউসুফ চৌধুরী এবং যুব রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ। পরে কুমিল্লা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুমিল্লা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠানে কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব রেড ক্রিসেন্ট সদস্যগণ প্রাথমিক চিকিৎসা প্রদানসহ অন্যান্য সেবা প্রদান করেন। এরপর দুপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিট মিলনায়তনে যুব রেড ক্রিসেন্ট সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুব রেডক্রস কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে  প্রধান অতিথি ইউনিটের  সেক্রেটারি জামিল আহমেদ খন্দকারকে উপহার দিচ্ছেন যুব ইউনিটের সদস্যগণ।                                                                                                                                              ছবি : কুমিল্লার জমিন

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিট এ্যাডহক কার্যনির্বাহী কমিটির সেক্রেটারি জামিল আহমেদ খন্দকার, ইউনিট অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাজাদা এমরান এবং যুব রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ। বিজয়ী যুব সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।