গজারিয়ার বাউশিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

মাসুদ আহমেদ, গজারিয়া ।।
প্রকাশ: ১২ ঘন্টা আগে

নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও নারীপ্রধান পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ) সকাল ১০টায় বাউশিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করেছেন ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. এবাদুল হক। এ কার্যক্রমের আওতায় একজন সুপারভাইজারের নেতৃত্বে ১২ জন তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থাসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাউশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মিয়াজী, গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ আশরাফুল আলম সবুজ, গজারিয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লাভলী আক্তার,

বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক সদস্য মোহাম্মদ সোবহান প্রদান, প্রশাসক সদস্য নজরুল ইসলাম (বঙ্গ), প্রশাসক সদস্য আল-আমিন সরকার, যুবদল নেতা সোহেল আহমেদ প্রধান, বাউশিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক, মনির পাঠান, বাউশিয়া ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মাফুজ সহ আরো সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ১২ অক্টোবর থেকে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের আওতায় দেশজুড়ে ৬৬ হাজার ৮১৫ জন তথ্য সংগ্রহকারী এবং ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজার নিয়োজিত রয়েছেন।