নাঙ্গলকোটে বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ

নাঙ্গলকোট প্রতিনিধি :
প্রকাশ: ২ years ago

কুমিল্লার নাঙ্গলকোটে বৃষ্টি উপেক্ষা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে নাঙ্গলকোট বাজারের প্রাধন-প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এছাড়াও উপজেলার বাঙ্গড্ডা বাজারে একই দিন বেলা ১২টার দিকে বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসময় স্থানীয় স্কুল, কলেজ, মাদরাসা শিক্ষার্থী ছাড়াও এলাকার সাধারণ মানুষ আন্দোলনে একাত্মতা পোষণ করে বিক্ষোভে আংশগ্রহণ করেন।