কুমিল্লার উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় শামীম আহমেদ (১৫)নামের একটি কিশোরের মৃত্যু হয়েছে৷ স্হানীয় সুত্রে জানা যায় উপজেলার মাধবপুর ইউনিয়নের বাড়ানী গ্রামের মোখলেছুর রহমান এর ছেলে মোঃ শামীম আহমেদ(১৫) বৃহস্পতিবার (৩০) মে দুপুর ২ টার দিকে বাড়ানী উত্তর পাড়া এলাকায় প্রচন্ড গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল৷মোটরসাইকেলের উচ্চগতির কারণে বাইকটি নিয়ন্ত্রণ করতে পারেনি সে৷ একপর্যায়ে রাস্তার পাশে গাছের সাথে সজোরে মোটরসাইকেলটি ধাক্কা লাগে৷ এসময় শামীমের মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যায় সে৷ আমরা প্রায় দেখতাম সে একটু জোরে বাইক চালাত কিন্তু আজ তার বাইকের গতি ছিল অন্য সময়ে তুলনায় বেশি যার কারনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যায় শামীম৷ নিহত শামীম চান্দলা কেবি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল৷ অল্প বয়সে বাবার মোটরসাইকেল চালাতে দুর্ঘটনায় শামীমের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷