মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লার আহবায়ক কমিটি গঠিত

নূরে আলম আহবায়ক ও রফিক সদস্য সচিব
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নূরে আলম ভূঁইয়াকে আহ্বায়ক ও বীর মুুক্তিযোদ্ধা আলহাজ¦ রফিকুল ইসলাম খাঁনকে সদস্য-সচিব করে মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান এ কমিটি অনুমোদন করেন।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, যুগ্ম-আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা হাজী আবুল বাশার, সদস্যগণ হলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস আলী, বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল শাহজাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ বাছির আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমান উল্লাহ মিঞা, ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোখলেছুর রহমান।