কুবি অর্থনীতি ক্লাবের নতুন কমিটি

কুবি প্রতিনিধি।।
প্রকাশ: ২ years ago

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অর্থনীতি বিভাগের অর্থনীতি ক্লাব ২০২৫ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন জয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শামীমুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

নবগঠিত এ কমিটির সহ-সভাপতি হয়েছেন সহকারী অধ্যাপক স্বর্ণা মজুমদার এবং কোষাধ্যক্ষ হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাকিল।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সমন্বয়কারী মো. রিয়াজুল আমিন রিয়াজ, সাদিয়া আফরিন মোহনা, সৌরভ ঘোষ, আফরিন সুলতানা সাদিয়া। এছাড়াও সহ-সমন্বয়কারী হিসেবে মনোনীত হয়েছেন রায়হান আহমেদ, মুনতাসীর নাসির, মাইমুনা ইসলাম, মোহাম্মদ আসাদ হোসেন এবং প্রমিতি স বিশ্বাস প্রজ্ঞা।

উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, অধ্যাপক আয়েশা আকতার, অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, সহযোগী অধ্যাপক ড. রাফিয়া ইসলাম লিনা এবং সহকারী অধ্যাপক রিফাত নাহরিন।