অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি হঠাৎ অসুস্থ হয়ে রবিবার সকালে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলায় বইয়ের মোড়ক উন্মোচন অংশ নিতে গিয়ে মির্জা ফখরুল ধুলাবালির কারণে অসুস্থ অনুভব করেন। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি জানান, আজ হাসপাতালে চিকিৎসাধীন মির্জা ফখরুলের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন, আগের চাইতে অনেকটা সুস্থ রয়েছেন বিএনপির মহাসচিব। তাকে দেখতে হাসপাতালে অযথা ভিড় না করতে অনুরোধ জানিয়েছেন মির্জা ফখরুল। তবে, সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।