নবীনগরে পানিতে ডুবে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
প্রকাশ: ৭ মাস আগে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পানিতে ডুবে তিশা (৯) ও আরিয়ান (৬) নামের দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে।

দুপুর গড়িয়ে গেলেও শিশুদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এর কিছুক্ষণ পর পাশের বাড়ির একজন ব্যক্তি ডোবায় গোসল করতে গিয়ে প্রথমে একটি শিশুর মরদেহ ভেসে থাকতে দেখেন। তার সন্দেহ হলে তিনি অন্যদের ডেকে আনেন এবং ডোবায় তল্লাশি শুরু করেন। তল্লাশির এক পর্যায়ে আরেক শিশুর মরদেহও উদ্ধার করা হয়।

দ্রুত তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকেই মৃত ঘোষণা করেন। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা দুর্ঘটনার খবর পেয়েছেন। তবে হাসপাতাল থেকে স্বজনরা শিশু দুটির মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।