বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি হাজী কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দপ্তর সম্পাদক মোহাম্মদুল্লাহ হক সাকিব এ কমিটির অনুমোদন দেন। নবগঠিত এই কমিটি আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আতিফ হাসান হৃদয় এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন দিলসাদ খন্দকার ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফাহিম আল ফারুক প্রলয়। কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে কামরুন নাহার দীপু, সহ-সভাপতি মোঃ গোলাম কুদ্দুছ চৌধুরী (সোহেল), এনামুল হক হেলাল, মহিন উদ্দিন ভূঁইয়া, মোঃ ইমাম হোসেন তালুকদার ও মোঃ আবু কাউছার মজুমদার। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সুমন শাকিল। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ইকবাল হোসেন ও শরিফুল ইসলাম মানিক। সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সাইকা মাকসুদ ও মোজাম্মেল হোসেন। এছাড়া প্রচার সম্পাদক হয়েছেন ফারজানা আলম, সহ-প্রচার সম্পাদক সুমন হোসাইন শুভ এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জুয়েল মিয়াজী। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়ে এক বার্তায় বলা হয়, আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে হবে। নবগঠিত নেতৃত্ব যেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের নীতি ও আদর্শ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখে, সে প্রত্যাশা ব্যক্ত করা হয়। এসময় নব নির্বাচিত সভাপতি আতিফ হাসান হৃদয়ের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কুমিল্লা দক্ষিণ জেলা শাখার দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের বিষয়। এই আস্থার জন্য আমি আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাই। এছাড়াও, কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞ। আমরা বিশ্বাস করি, ডিজিটাল যুগে সাইবার প্ল্যাটফর্ম হচ্ছে গণতন্ত্র রক্ষার একটি শক্তিশালী হাতিয়ার। তাই কুমিল্লা দক্ষিণ জেলার প্রতিটি উপজেলায় সংগঠনকে আরও শক্তিশালী করে তুলব। আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সাইবার যোদ্ধারা অগ্রণী ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।” সাধারণ সম্পাদক দিলসাদ খন্দকার বলেন, “এই পদে নির্বাচিত হওয়া আমার জন্য যেমন গৌরবের, তেমনি দায়িত্বও অনেক বেশি। আগামী দিনে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দলকে এগিয়ে নিতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে দেশ ও দলের স্বার্থে আমরা কাজ করব। সংগঠনের প্রতিটি কর্মীকে সাথে নিয়ে কুমিল্লা দক্ষিণ জেলায় জাতীয়তাবাদী সাইবার দলকে আরও ঐক্যবদ্ধ ও গতিশীল করে তুলব।”