৭ দিনের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা না করলে মহাসড়ক অবরোধ – হাজী ইয়াছিন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে

আগামী এক সপ্তাহের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াসিন। তিনি বলেছেন, কুমিল্লা বিভাগ এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি।কুমিল্লা বিভাগ নিয়ে কোন টালবাহানা সহ্য করা হবে না। যে কোন মূল্যে কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ দিতে হবে।

আজ  শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে নগরীর কান্দিরপাড়ের পূবালী চত্বরে ‘কুমিল্লা জেলা কনটেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন’ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ  জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আমীরুজ্জামান আমীরসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।