সাংগঠনিক স্থবিরতা কাটাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই মাসের মধ্যে আসতে পারে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বাকি সব অঙ্গসংগঠনের নতুন নেতৃত্বের ঘোষণা। আলোচনায় শীর্ষ পাঁচে যারা আছেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটি ঘোষিত হয়েছে ২০২২ সালে। এর সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান দুজনই সংসদ সদস্য হয়েছেন। এরপর থেকে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ সাধারণত ৩ বছর। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে গত বছরের সেপ্টেম্বরে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আসন্ন কমিটিতে শীর্ষ দুই পদে আলোচনায় আছেন বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কাজী মোখতার হোসাইন, আব্দুর রহিম হাওলাদার সেতু, সাবেক যুগ্ম সম্পাদক সাদরেজ জামানের নাম। এছাড়া কাজী আব্দুল্লাহ আল মামুন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন সরকার, এম জি মাসুম রাসেল, নজরুল ইসলাম নোমান, শেখ ফরিদ হোসেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলর নাম ও আলোচনায় রয়েছে। তবে গুঞ্জন আছে যে কুমিল্লা দেবিদ্বারের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন সরকার আসন্ন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিতে শীর্ষ পাঁচে আলোচনায়।