শহীদ জিয়াউর রহমানের ৪৩ম শাহাদাত বার্ষিকী আজ

কুমিল্লায় আলোচনা সভা ও দোয়া আজ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

 

 

 

আবু সুফিয়ান।।
শহীদ জিয়াউর রহমানের ৪৩ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ কুমিল্লায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় টাউনহল মিলনায়তনে এ আয়োজন করেছে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক, ত্রাণ ও ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

 

বিএনপির মহানগর সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, মহান পথ প্রদর্শক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ কুমিল্লায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জেলার সকল নেতাকর্মী অংশ গ্রহণ করবেন। কুমিল্লা সকলের নিকট জিয়াউর রহমানের ৪৩ম শাহাদাত বার্ষিকীতে আমরা তার আত্মার শান্তি কামনায় দোয়া চাই।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর একদল সদস্যের অভ্যুত্থানে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।